মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি:
২০ জুন ২০ ২৪
৭:৫৮ অপরাহ্ণ

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হওয়ায় মিফতাহ সিদ্দিকী অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতেসহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মনোনীত হওয়ায় মিফতাহ সিদ্দিকীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট নগরীর ৬ নম্বও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান আহমদ ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সহিদ হোসেন সাবু আশাবাদ ব্যক্ত করেন মিফতাহ সিদ্দিকী বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনকে বেগবান করে আগামী দিনগুলোতেও স্বমহিমায় উদ্ভাসিত থাকবেন।

পাশাপাশি নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিদাতারা চলমান সরকারবিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক মিফতাহ সিদ্দিকীকে মূল্যায়ন করায় কেন্দ্রিয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আন্দোলন সংগ্রাম আরো বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ