১:২১ পূর্বাহ্ণ
লালাবাজারে টিসিবি কার্ডের মাধ্যমে পন্যসামগ্রি বিক্রয় কর্মসূচীর উদ্বোধন
দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়নে ন্যায্যমূল্যে টি সি বি কার্ডের মাধ্যমে পণ্যসামগ্রী বিক্রয় কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়েছে। ২২ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী ছন্দান মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন, প্যানেল চেয়ারম্যান রৌশন আহমদ, ইউপি সদস্য নজরুল ইসলাম মনির,বেলাল আহমদ, ইছহাক আহমদ, ফখরুল ইসলাম, মোক্তার মিয়া, মোক্তার আহমদ,লোকমান মিয়া, সদস্যা শিশুবান বেগম, হাস্না বেগম,শেলিনা বেগমসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে এক কোটি নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে টিসিবি এর পন্য পৌঁছে দেয়ার লক্ষ্যে তারই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা উপজেলায় গত রবিবার (২০ মার্চ ২০২২) থেকে তালিকাভুক্ত উপকারভোগীর কাছে পণ্য বিক্রয় করা হবে। ইতোমধ্যে প্রত্যেক উপকারভোগীর বিপরীতে ইউনিয়ন পরিষদ থেকে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে। প্রথম পর্যায়ে প্রত্যেক উপকারভোগী দুই লিটার তেল, দুই কেজি চিনি এবং দুই কেজি ডাল ভর্তুকি মূল্যে (তেল ১১০/- প্রতি লিটার, চিনি ৫৫ টাকা প্রতি কেজি এবং ডাল ৬৫ টাকা প্রতি কেজি) কিনতে পারবেন। প্রত্যেক নিম্নআয়ের পরিবারকে স্বল্পমূল্যে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ কেজি সয়াবিন তেল বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে লালাবাজার ইউনিয়নে ৫শ পরিবার টিসিবি কার্ডের মাধ্যমে পন্যসামগ্রি ক্রয় করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশনায় সারাদেশে এক কোটি স্বল্পআয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবি’র মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।