১১:৩৯ পূর্বাহ্ণ
গোয়াইনঘাট-জাফলং সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের গোয়াইনঘাট উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনসাধারণের যাতায়াত সহজ করতে গোয়াইনঘাট-রাধানগর বাজার ভিসি-জাফলং বাজার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ‘সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এ উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য জনাব আরিফুল হক চৌধুরী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গোয়াইনঘাট, সিলেটের বাস্তবায়নে এ সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে গোয়াইনঘাট ও জাফলং এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, ২০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।