বুধবার, মে ২৭, ২০ ২৬
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
৩ মে ২০ ২৩
৯:১৫ অপরাহ্ণ

কমলগঞ্জে বাড়ি থেকে উদ্ধার হওয়া তক্ষক দুটির স্থান এখন গভীর বনে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের টিলাবাজার থেকে গত মঙ্গলবার রাতে দুটি তক্ষক উদ্ধার করেছে বনবিভাগ। পরে এগুলো কে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। জানা যায়, টিলাবাজারের মহব্বত আলীর বাসায় স্থানীয় একজন শিক্ষক পরিবার নিয়ে বাসা ভাড়া থাকেন।

সন্ধ্যায় বাসায় শিশুরা খেলা করার সময় দেয়ালের মধ্যে টিকটিকির মতো দুটি প্রাণী দেখতে পেয়ে চিৎকার করে। চিৎকার শুনে হানিফ মিয়া নামে স্থানীয় যুবক এসে এগুলো আটক করেন। পরে প্রাণী দুটি তক্ষক নিশ্চিত হওয়ায় পর মৌলভীবাজার বনবিভাগকে খবর দেন। ঘটনার খবর পেয়ে বনবিভাগ তক্ষক দুটি কাল রাতেই উদ্ধার করে।

বুধবার (৩ মে) দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয় প্রাণী দুটিকে। টিলাবাজারের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যায় বাচ্চাদের চিৎকার শুনে বাজারের লোকজন বাসায় ছুটে যান। তখন হানিফ মিয়া কাপড়ের সাহায্যে হাত দিয়ে তক্ষক দুটি ধরেন।

পরে খবর পেয়ে বনবিভাগের একটি টিম রাতেই এসে খাঁচায় বন্দী করে তক্ষক দুটি নিয়ে যান। লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত তক্ষক দুটি সুস্থ থাকায় লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ