সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১১ এপ্রিল ২০ ২৫
১:০ ১ পূর্বাহ্ণ

সভাপতি সুরমান,সম্পাদক রেবাব
বালাগঞ্জ জাসাস'র কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বালাগঞ্জ উপজেলা শাখার ৩০ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক সুরমান আলি কে সভাপতি, মো: রেবাব আহমেদ কে সাধারণ সম্পাদক ও সালমান আহমদ সাহান কে সাংগঠনিক সম্পাদক করে ৩০সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার(১০এপ্রিল) সিলেট জেলা জাসাসের আহবায়জেলা অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আহমেদ রানু ও সদস্য সচিব রায়হান এইচ খান স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটি ঘোষণা করেন।

বালাগঞ্জ উপজেলা জাসাসের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গনতন্ত্র ও ভোটের অধিকার আদায় ও দল ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহবায়ন জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট ০৩আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এমএ মালিক।

নবগঠিত কমিটির সভাপতি সুরমা আলী ও সাধারণ সম্পাদক রেবাব আহমেদ এই কমিটির মাধ্যমে সংগঠনকে মজবুত ও শক্তিশালী করতে জাতীয়তাবাদীর আদর্শের সকলের সহযোগীতা কামনা করেছেন।  

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ