বুধবার, মে ২৭, ২০ ২৬
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
৫ জুন ২০ ২৩
৮:৩৮ অপরাহ্ণ

কমলগঞ্জে ডিবির হাতে ৬২ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবির বিশেষ অভিযানে ৬২ পিস ইয়াবাসহ মাজহারুল ইসলাম মারুফ (৩৪), কান্ত মিয়া(৪০) সাজু আহমেদ রাজু (৩৪) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার গভীর রাতে কমলগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ এ তিনজনকে আটক করা হয়। আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ কমলগঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায় জেলা গোয়েন্দা। জেলা গোয়েন্দ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার সময় এএসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম কমলগঞ্জ থানাধীন পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামে আটককৃত মাজহারুল ইসলাম মারুফের বাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় ঘটনাস্থল থেকে আসামি মো. মাজহারুল ইসলাম মারুফ (৩৪) এর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির কোছার হতে একটি লাল রংয়ের পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, কান্ত মিয়া (৪০) এর দেহ তল্লাশী করে একটি লাল রংয়ের পলিথিনে মোড়ানো ১২ পিছ ও সাজু আহমদ ওরফে রাজু (৩৪) এর দেহ তল্লাশী করে তার পরিহিত এর পকেট থেকে ১০ পিছ ইয়াবা সহ ৬২ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশ জানায়, কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়া কাপন গ্রামের মৃত আলী বদর খান এর ছেলে মো. আহামদ খান সে পালাতক রয়েছে।

দীর্ঘদিন যাবত ইয়াবা ও মাদক ব্যবসা করে আসছে। তার নামে এর আগেও কমলগঞ্জ থানায় একাধিক মাদক মামলা আছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, আটককৃত তিনজন এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ