আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
১১:১৯ অপরাহ্ণ
কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে মঙ্গলবার শমসেরনগর বাজারে ৫টি প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে। এসময় বাজারের বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ভোজ্য তেলের ডিলার, পাইকারী ব্যবসায়ী ও খুচরা দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মুল্য তালিকা প্রর্দশন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে মুল্য, উৎপাদন তারিখ ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর বাজারে অবস্থিত মেসার্স আব্দুল করিম ষ্টোরকে ১ হাজার টাকা, আহম্মদ ষ্টোরকে ১ হাজার টাকা, হামিদ এন্ড কালাম সিটি সেন্টারে অবস্থিত নোহা কসমেটিক্সকে ৫ শত টাকা, ষ্টেশন রোডে অবস্থিত একে শপিং মলকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এছাড়াও অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রয় করার দায়ে পুলিশ কর্মকর্তা মো: হাসিম উদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে শমশেরনগর বাজারের ভেতর বাজারে অবস্থিত আসিফ ট্রের্ডাসকে ৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয় এবং আইন অনুসারে ২৫ শতাংশ এক হাজার তাৎক্ষণিক অভিযোগকারীকে প্রদান করা হয়।
সকল ব্যবসায়ীকে পূর্বের তেল পূর্বেই দামেই বিক্রির নির্দেশনা দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সহকারী পরিচালকের উপস্থিতিতে ৭/৮ টি খুচরা দোকানের মজুদকৃত পূর্বের তেল বোতলের গাঁয়ে উল্লেখিত দামে ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। ন্যায্য এবং সঠিকভাবে ভোজ্য তেল প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে। এ অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার…
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানের সম্মানে…
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর…
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায়…
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র্যালি
ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
গোলাপগঞ্জে দেশীয় অ'স্ত্রসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ'টক
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক ও শ্রম খাতের উন্নয়ন নিয়ে শ্রম…
জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘ'র্ষে…
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ