৫:৪৯ পূর্বাহ্ণ
বাংলাদেশ ব্যাংকে বিদায় বরণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম এর প্রধান কার্যালয়ে বদলী ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুনুল হকের সিলেট অফিসে যোগদান উপলক্ষে এক বিদায় বরণ অনুষ্ঠান ৩ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে ডিজিএম খালেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক রূপ রতন পাইন। উপপরিচালক লিভাষ চন্দ্র পোদ্দার ও সহকারী ব্যবস্থাপক জুয়েল কুমার সাহার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিজিএম সৈয়দ শোয়েবুর রহমান, এ,টি,এম আব্দুল্লাহ, মোঃ জাবেদ আহমদ, মোঃ আশরাফ উল্লাহ, যুগ্ম পরিচালক পরেশ চন্দ্র দেবনাথ, সুব্রত তালুকদার, মোঃ আব্দুল কাইয়ুম, উপপরিচালক বায়ানা নাওমী, সিবিএর যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, কর্মচারী সংঘের যুগ্ম সম্পাদক মোঃ আলীনুর রহমান প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গন মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মোঃ আবুল কাশেম।
পবিত্র গীতা পাঠ করেন ডিজিএম নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ। প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম বিগত ৫ মাসে সিলেট অফিসে দায়িত্ব পালনের সময় সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। বরণীয় নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুনুল হক সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বরণ করায় আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিদায়ী অতিথি কে ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।