৫:৫৬ অপরাহ্ণ
সিলেটস্থ কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিলেটস্থ বৃহত্তর কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) নগরীর জেইল রোড এর পানশী ইন রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
সমিতির সহ-সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম আবু সাঈদ আরেফিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. আবু ইউসুফ ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার ডিজিএম সৈয়দ শোয়েবুর রহমান ও সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি আবদুল মল্লিক মুন্না৷
সমিতির সহ-সভাপতি আঃ হালিম মোল্লার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগের প্রফেসর ড. মোজাম্মেল হক৷ বক্তব্যের শুরুতে সমিতির লক্ষ্য ও উদ্দেশ্যের আলোকে বিগত সময়ে সম্পাদিত সমিতির জনকল্যাণ মূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তিনি।
যার মধ্যে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষ রোপণ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ, করোনায় নানাবিধ সংক্রামক রোগ প্রতিরোধ ও জনসচেতনতায় মাস্ক বিতরণ, সাধারণ জনগণের জন্য চিকিৎসা সহায়তা প্রভৃতি কার্যক্রম রয়েছে। প্রধান অতিথি ডা. আবু ইউসুফ ভূইয়া তাঁর বক্তব্যে - ইতোমধ্যে সম্পাদিত সমিতির বিভিন্ন জনকল্যাণ মূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং উক্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সভাপতির বক্তব্যে ড. এম আবু সাঈদ আরেফিন বলেন `ভবিষ্যতে সমিতির উদ্যোগে জনকল্যানমূক কাজসমূহ সর্বদা অব্যাহত থাকবে আশাবাদ ব্যক্ত করেন।
পরে আলোচনা শেষে সিলেট কালেকটরেট মসজিদের খতিব দোয়া পরিচালনা করেন এবং অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগাঠনিক সম্পাদক ইয়াছিন আহমেদ সুমন, যুগ্মসম্পাদক কে.এম আলমগীর হোসাইন, দপ্তর সম্পাদক রেজাউল করিন, অর্থসম্পাদক মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মজুমদার ও মোস্তফা নয়ন, সহসাংগাঠনিক সম্পাদক রাফি মিলন সহ সিলেটে অবস্থানরত কুমিল্লা জেলার ও সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ।