৯:৪২ অপরাহ্ণ
ওসমানীনগরে ইয়াহ্ইয়া চৌধুরীর গণসংযোগ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ বিশ্বনাথ - ওসমানীনগর আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনিত সংসদ সদস্য প্রার্থী, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী বলেছেন, আমি যখন এমপি ছিলাম আপনাদে সেবা করেছি আমি দুই উপজেলায় অশান্তি সৃষ্টি করিনি মানুষের কাছে থেকে কাজ করার চেষ্টা করেছি।
‘বিগত সংসদ নির্বাচনে নির্বাচিত হতে না পারলেও এই জনপদ কিংবা জনপদের মানুষকে ছেড়ে কোথাও যাইনি। করোনা ও বন্যাসহ নানা দুর্যোগে নিজের সবটুকু সক্ষমতা দিয়ে আপনাদের পাশে থেকেছি। এখনও আছি। অতীতে আপনারা আমাকে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। কারণ, লাঙ্গলেই মঙ্গল।
লাঙ্গলই মানুষকে নিরাপত্তা দিতে পারে। অন্য কাউকে সংসদ সদস্য নির্বাচিত করলে থানা পুলিশ আর কোর্ট-কাচারী নিয়েই দৌড়ের উপর থাকতে হবে। আমি উন্নয়ন করতে না পারলেও অন্ততঃ কারো অশান্তির কারণ হবো না।’ আমি কোন সন্ত্রাসী নয়। আমি শান্তিতে বিশ্বাস করি। তাই মানুষ এবার আমাকে নির্বাচিত করবে।
বুধবার ওসমানীনগরে বিপুল সংখ্যা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীদের নিয়ে লাঙ্গল পথিক নিয়ে গণসংযোগ কালে তিনি একথা বলেন তিনি আর বলেন আমি ৭ জানুয়ারি সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান ।