৯:০ ৯ অপরাহ্ণ
দক্ষিণ সুরমার বাগেরখলায় আল হেরা ইন্টারন্যাশনালের ত্রাণ সামগ্রী বিতরণ
দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বাগেরখলায় আলহেরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্হ লালাবাজার ইউনিয়নের ১৫০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২১ আগষ্ট রবিবার দুপুরে উপজেলার লালাবাজার ইউনিয়নের বাগেরখলা পীর বাড়ীতে আলহেরা ইন্টারনেশনাল অরগানাইজেশন সহযোগিতায় বিদেশ ফাউন্ডেশন ইউ এস এর অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্হ পরিবারের মধ্যে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ।
উপস্থিত ছিলেন আলহেরা ইন্টারন্যাশনাল অরগানাইজেশন এর সভাপতি, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, কোষাধ্যক্ষ শাহ উবায়দুল হক,এলাকার গন্যমান্য ব্যক্তি এবং আলহেরা সকল সদস্য বৃন্দ। প্রধান অতিথির বক্তব্য শেষে উপস্থিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।