বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
২২ মার্চ ২০ ২২
১০ :০ ৯ অপরাহ্ণ

কমলগঞ্জে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্কুল পড়ুয়া এক চা শ্রমিক কন্যার রহস্য জনক মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। জানাযায়,উপজেলার মাধবপুর ইউনিয়নের পারোয়াবিল সাওতাল পল্লীর চা শ্রমিক প্রেম লাল সাঁওতাল এর কন্যা মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রিতা সাঁওতাল (১৪) ২১ মার্চ দিবাগত রাত সাড়ে ১০টায় হঠাৎ অসুস্থ হয়ে বমি করতে থাকে। তখন পরিবারের সদস্যরা তাৎক্ষনিক ভাবে শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মুত্যু ঘটে। পরিবারের সদস্যরা শিক্ষার্থী মারা যাওয়ায় আবারো বাড়ী ফিরে আসেন। স্কুল ছাত্রী মৃত্যুটি রহস্যজনক বলে স্থানীয় বাসিন্ধরা কানা ঘোষা করতে থাকেন। এদিকে পরিবারের সদস্যরা হাসপাতাল বা আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়েই লাশের সৎকারের চেষ্টা করেন। স্থাণীয় বাসিন্ধাদের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি অবগত হয়ে ২২ মার্চ দুপুরে শ্রীমঙ্গল র‌্যাব ৯ এবং কমলগঞ্জ থানার পুলিশ সদস্যরা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিকাল ৪টায় কমলগঞ্জ থানা পুলিশ স্কুল ছাত্রীর লাশের ময়না তদন্তে জন্য পরিবারের কাছ নিয়ে এসে মৌলভীবাজার মর্গে প্রেরণ করে। কমলগঞ্জ থানার এস আই পবিত্র লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ