১২:২৯ পূর্বাহ্ণ
আলহাজ্ব বশির মিয়ার ইন্তে'কাল:শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণে দাফ'ন সম্পন্ন
হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) -এর স্নেহভাজন, লন্ডনস্হ দারুল হাদীস লতিফিয়া ইউকের ট্রাস্টি, আনজুমানে আল ইসলাহ ইউকে এর সাবেক সেক্রেটারী আলহাজ্ব বশির উদ্দিন আহমদ সাহেব আজ (১৫ ফ্রেব্রুয়ারি, ২০২৬) সকাল ১১টায় সিলেট মহানগরীর একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ এশা সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুনাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার ইমামতি করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এবং জানাজা শেষে দুআ করেন হযরত শাহজালাল দারুচ্ছুনাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার (অব.) প্রিন্সিপাল হযরত মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসীন, সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, সোবহানীঘাট মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক এহসান আহমদ চৌধুরী। এছাড়াও মরহুমে পরিবারবর্গসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আল্লাহ তায়ালা উনার সকল নেক কর্ম কবুল করুন, এসবের উসিলায় উনাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমিন।