বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১২ নভেম্বর ২০ ২৩
৭:৩১ অপরাহ্ণ

আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নে বিশ্বাসী: ডা. দুলাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, শেখ হাসিনার সরকার শান্তি ও উন্নয়নে বিশ্বাসী।

আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে আর বিএনপি-জামায়াত জনগণের সম্পদ নষ্ট করে। জনগণের সম্পদ যারা নষ্ট করে তারা কোনভাবেই দেশের ভালো চায় না।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা গ্রামীণ জনসাধারণের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন। ডা. দুলাল বলেন, জাতির পিতা যে স্বপ্ন দেখতেন তারই কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে। শেখ হাসিনার সকল কার্যক্রম বিশ্বে এখন অনুকরণীয়।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, নীলু ভূষণ দে, সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ দুলাল, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলকু মেম্বার, ইউপি সদস্য সোহেল আহমদ, যুবলীগ নেতা হেলালুজ্জামান বকুল, বিশিষ্ট ব্যবসায়ী দেবাশিষ বাসু, সাবেক ছাত্রনেতা মো. সালাউদ্দিন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ