আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
৭:৩১ অপরাহ্ণ
কমলগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা
মৌলভীবাজারের কমলগঞ্জে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিলে রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।
ঘটনায় কমলগঞ্জ থানায় শনিবার (২৫জুলাই) দুপুরে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষার্থীর পিতা।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়ন এর মদনমোহন পুর চা বাগানের লছমীপাড়া এলাকায় নিজ বাড়িতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার ঘটনারয় সালিশ দিতে গেলে অভিযুক্ত ও তার পরিবারের লোকজন ভূক্তভোগীর পরিবারের লোকজন এর উপর হামলার চেষ্টা চালায়। রাতেই এ ঘটনায় বাগান কর্তৃপক্ষসহ পঞ্চায়েত কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়ে শনিবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।
অভিযুক্ত নয়ন ছত্রী (২১) মদনমোহন পুর চা বাগানের লছমী পাড়ার চা শ্রমিক সরবন ছত্রীর ছেলে।
ভুক্তভোগী ও তার পরিবার জানায়, মাধবপুর হাই স্কুল থেকে গতবছর এসএসসি পাশ করা ঐ শিক্ষার্থীকে দীর্ঘ দিন ধরে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল নয়ন ছত্রী নামের বখাটে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঐ শিক্ষার্থীকে বিভিন্ন সময় অশালীন মন্তব্য করে আসছিল সে।
ভুক্তভোগীর পিতা জানান, শুক্রবার সন্ধ্যায় আমার মেয়ে হাড়ি-পাতিল ধৌত করার জন্য বাড়ির কুয়ায় যায়,এ সময় আমি ও আমার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে বখাটে নয়ন ছত্রী মেয়েকে পেছন থেকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে তার চিৎকারে আমার ছোট ছেলে (ছদ্ধনাম) রবীন (১৪) এগিয়ে গেলে বখাটে নয়ন পালিয়ে যায়।
বাড়িতে এসে ঘটনা শুনে রাতেই বখাটের পরিবারের কাছে সালিশ নিয়ে গেলে অভিযুক্ত ও তার পরিবারের লোকজন আমি ও আমার পরিবারের উপর হামলার চেষ্টা চালায়। পরে
রাতেই বাগান কর্তৃপক্ষসহ পঞ্চায়েত কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়ে শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবার আমার কাছে এসেছিলো আমি এ ঘটনায় উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছি।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ধর্ষণ চেষ্টার অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান,তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
হাইকোর্টের আদেশ অ'মান্য করে ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় মার্কেট নির্মাণ
আবুল হোসেনের উপর হাম'লার প্রতি'বাদে শ্রমিক ইউনিয়নের মান'বব'ন্ধন
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের কার্যকরী কমিটি ঘোষণা
ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
গোলাপগঞ্জে গৃহবধূ মোহনার উত্তাপ না কা'টতেই ঝুমকির মৃ.'ত্যু!
ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’…
শি'শু ফাহিমার বাসায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হ.'ত্যা মাম'লায় ঘা'.তক স্বামী আ'টক
জগন্নাথপুরে জমে উঠেছে কো'রবানির প'শুর হাট
জকিগঞ্জে কো.'রবা'নির প.'শু জ.'বাই, চামড়া সংরক্ষণ ও লবণ…
অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ