আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
৪:০ ৫ পূর্বাহ্ণ
কমলগঞ্জে মহাশিবরাত্রি পালন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল শৈব যোগী সংঘের আয়োজনে ১২তম বার্ষিকী মহাশিবরাত্রিব্রত উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে "যোগীকুঞ্জ শিবাঙ্গনে " পরমেশ্বর শিবের বৈদিক প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়।
মহাশিবরাত্রি উপলক্ষ্যে শৈব যোগী সংঘের প্রতিষ্ঠাতা আচার্য ডা. শ্রীনিবাস দেবনাথের সভাপতিত্বে ও পিংকু দেবনাথের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, ৬নং আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, ইউপি সদস্য সুকুমার দেবনাথ, নাথ কল্যাণ সমিতি বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক বেনু দেবনাথ, কমলগঞ্জ শাখার সভাপতি ক্ষিরোদ চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথ, সাংগঠনিক সম্পাদক নিরোদ রঞ্জন দেবনাথ দুলু প্রমুখ।
এরপর শুরু হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শত শত ভক্তবৃন্দের " হর হর মহাদেব" ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পরিবেশ। পরমেশ্বর শিবের দিব্য নাম কীর্তনের মাধ্যমে শোভাযাত্রাটি প্রায় ৫ কিলোমিটার আশপাশের অঞ্চল প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, মহাশিবরাত্রি সনাতন বৈদিক ধর্মের অন্যতম আধ্যাত্মিক অনুষ্ঠান। কেননা, বেদ-বেদান্তে পরমেশ্বর ভগবান শিব সর্বোচ্চ সত্বা হিসেবে বর্ণিত হয়েছেন। তিনি অদ্বিতীয় পরম সত্বা। সেজন্য বেদান্তে বলা হয়েছে- "শিব এব কেবলো।"
শিবরাত্রি মহাব্রত পালন করলে পরমপ্রভু সদাশিব প্রসন্ন হন।
শৈব যোগী সংঘ ১২ বছর ধরে এই মহাব্রত পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন। বিশ্বজগতের কল্যাণার্থে তথা আলোকিত আধ্যাত্মিক জীবন গঠনের উদ্দেশ্যেই শিবরাত্রি মহাব্রত উদযাপন করা হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন
জগন্নাথপুরে আলেম কর্তৃক সাংবাদিকের জমি দখলের পায়তারা, জনমনে…
স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে তিন দিনব্যাপী আর্ট এক্সিবিশন সম্পন্ন
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২…
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলা যুবদলের র্যালি
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা আহছান মিয়ার মৃ'ত্যুবার্ষিকী শুক্রবার
ফটো সাংবাদিক রেজা রুবেল'র উপর হাম'লার তীব্র নিন্দা…
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার…
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানের সম্মানে…
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ