১১:৪৭ অপরাহ্ণ
বিএনপি মহাসচিবের সুস্থতা কামনায় সাবেক মেয়র আরিফের উদ্যাগে বিশেষ মোনাজাত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থতা কামনায় সিলেটের হযরত শাহজালাল (র.) দরগাহ প্রাঙ্গনে মাদরাসায়ে কাসিমুল উলুমে তসবিহ-কালাম সহ অনুষ্টিত হয়েছে এক মোনাজাত মাহফিল।
আজ (বুধবার) বাদ জোহর বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যােগ অনুষ্টিত এ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা আসজদ আহমদ।
দরগাহ মসজিদের ইমাম ও খতিব উপস্থিত মাদ্রাসা শিক্ষক, কোমলমতি শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য শীর্ষ রাজনীতিকদের নিয়ে মোনাজাতে পরিত্র রজমান মাসের ওসিলায় মীর্জ ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করেন মহান আল্লাহর দরবারে।
মোনাজাতে বলেন, প্রবীন এ রাজনীতিক দেশের সম্পদ, জনগনের অন্যতম নির্ভরযোগ্য কান্ডারী। তার সুস্থতাসহ ও নেক হায়াত দেশ ও এদেশের মুক্তিকামী মানুষের ভাগ্য পরিবর্তনের পথে অনন্য এক শক্তি।
মহান আল্লাহ যেন ফখরুল ইসলাম আলমগীরকে কল্যাণের পথে কবুল করেন, সেই পথে দেশ ও জনগনের জন্য জীবনের শেষ সময়টুকু ব্যয় করতে পারেন, এমন প্রত্যাশা নিয়ে মোনাজাত করেন দরগাহ মসজিদের ইমাম।
এসম উপস্থিত শুভাকাংখিরা আ-মীন আ-মীন শব্দে মুখরিত করে তোলেন মোনাজাতস্থল । মোনাজাত মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সেক্রেটারী এডভোকেট এমরান আহমদ চোধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর বিএনপি নেতা ইশতিয়াক আহমদ সিদ্দীকি, এডভােকেট বদরুল হক, বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিক, মাওলানা মোজাম্মিল, শুকুর আহমদ ছাত্রদল নেতা আফজল আহমদ প্রমখূ।
প্রসঙ্গত, হঠাৎ অসুস্থতাবোধ করলে গত রোববার (২ মার্চ) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুলকে। গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর থেকে অসুস্থতা অনুভব করছিলেন বিএনপি মহাসচিব।
বইমেলার ওই অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচনের সময় প্রচুর ধুলাবালির কারণে শারীরিক সমস্যা দেখা দেয়। এরপর গত দুদিন ধরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়, যার ফলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হতে হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে অনেকটা সুস্থ বোধ করছেন মির্জা ফখরুল। তবে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।