মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
১৮ সেপ্টেম্বর ২০ ২৫
২:৩৬ অপরাহ্ণ

জকিগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র বাবুল হোসাইন আর নেই

জকিগঞ্জ পৌরসভা যেনো হারালো একজন নিবেদিতপ্রাণ সন্তানকে। সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং পঙ্গবট জামে মসজিদের সভাপতি রাজনীতিবিদ বাবুল হোসাইন (৫৫) আর নেই।

(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন লিভার ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ২টা ১০ মিনিটের দিকে সিলেট ওয়েসিস হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর চলে যাওয়ায় পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং সর্বস্তরের জনগণের মাঝে নেমে এসেছে গভীর শোক। মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এই জনপ্রতিনিধির মৃত্যুতে জকিগঞ্জের রাজনীতি যেনো শূন্য হয়ে গেলো।

স্থানীয়দের ভাষায়— “বাবুল হোসাইন ছিলেন এক আলোকবর্তিকা, ছিলেন জনগণের আস্থার প্রতীক। সৎ, দায়িত্বশীল ও অকৃত্রিম এই মানুষটির উপস্থিতি আমাদের সবার জন্য ছিলো আশীর্বাদ।” জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। জীবনের শেষ পর্যন্ত তিনি জনগণের পাশে থেকেছেন, মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। জকিগঞ্জ পৌরবাসী আজ হারালো এক প্রকৃত সমাজসেবককে, হারালো এক নিবেদিতপ্রাণ জননেতাকে। তাঁর শূন্যস্থান পূরণ হবার নয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ