৩:৩২ অপরাহ্ণ
পাসের হার ১০০%, জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন
এসএসসি পরীক্ষায় স্কলার্সহোমের ঈর্ষণীয় সাফল্য
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বরাবরের মতোই ঈর্ষণীয় ফলাফল অর্জন করে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে সিলেটের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্কলার্সহোম’।
প্রতিষ্ঠানটির সবকটি ক্যাম্পাস মিলিয়ে মোট ৪৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে এবং মোট উত্তীর্ণের দিক থেকে সম্মিলিত পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশ। চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডে যেখানে সার্বিক পাসের হার ৫৮.৩৩% এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৪.২৮%, সেখানে স্কলার্সহোমের এই অসামান্য ধারাবাহিক সাফল্য পুরো সিলেট অঞ্চলের শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
ক্যাম্পাসভিত্তিক পাসের হার ও ফলাফলের চিত্র: প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিষ্ঠানটির সবকটি ক্যাম্পাসে পাসের হার শতভাগ: শাহী ঈদগাহ স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস: এই ক্যাম্পাসে পাসের হার ১০০%।
মোট ২০০ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে এবং এর মধ্যে রেকর্ডসংখ্যক ১৪২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে । পাঠানটুলা (গার্লস স্কুল অ্যান্ড কলেজ) ক্যাম্পাস: এই ক্যাম্পাসেও পাসের হার ১০০%। মোট ৩৮ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। দক্ষিণ সুরমা স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস: এই ক্যাম্পাসেও পাসের হার ১০০%। মোট ৩১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে।
এখানে জিপিএ-৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী এবং বাকি ১৯ জনই ৪.০০-এর উপরে জিপিএ অর্জন করেছে। মেজরটিলা স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস: এই ক্যাম্পাসে পাসের হার ৯৯%। নিবন্ধিত ১৮২ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী ১৮১ জন শিক্ষার্থীই সফলভাবে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। প্রতিষ্ঠানের এই ধারাবাহিক অর্জনে আনন্দিত ও গর্বিত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সমাজ।
চমৎকার এই সাফল্য প্রসঙ্গে স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ মুনির আহমেদ কাদেরী, মেজরটিলা ক্যাম্পাসের অধ্যক্ষ ফয়জুল হক, পাঠানটুলা ক্যাম্পাসের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আজিজ এবং দক্ষিণ সুরমা ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াজ যৌথ বিবৃতিতে বলেন, "শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সম্মানীয় অভিভাবকদের সচেতনতা এবং আমাদের শিক্ষকণ্ডলীর নিবিড় ও আন্তরিক পাঠদানের সম্মিলিত প্রচেষ্টায় এই ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
বোর্ডের গড় ও সামগ্রিক ফলাফলের তুলনায় আমাদের শিক্ষার্থীদের এই মেধার স্বাক্ষর সত্যিই প্রশংসনীয়।" তারা উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উল্লেখ্য, বিগত বছরগুলোতেও সিলেট শিক্ষা বোর্ডে শীর্ষস্থানীয় ফলাফলের মাধ্যমে স্কলার্সহোম তাদের শ্রেষ্ঠত্ব ও শিক্ষার গুণগত মান অক্ষুণ্ণ রেখে চলেছে।