সোমবার, আগস্ট ১০ , ২০ ২৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি::
১০ আগস্ট ২০ ২৬
১২:১৭ অপরাহ্ণ

লালাবাজারে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘ'র্ষে নি'হত ১

সিলেট-ঢাকা মহাসড়কের প্রতিনিয়ত যেন মৃ'ত্যু'কূপে পরিণত হয়েছে। ছোট বড় খানা - খন্দ সডকে প্রতিনিয়ত দুর্ঘট'না এই মহাসড়কে ঘটেছে প্রাণঘাতির মত দুর্ঘট'না।

আজ হল সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় বাসের মধ্যে মুখোমুখি সংঘ'র্ষে বাসের হেল্পার ঘটনাস্থলেই মৃ'ত্যু'বরণ করেছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা - সিলেট মহাসডকের লালারগাও রাস্তার মধ্যে বরিশাল মেট্রো ট- ১১- ০১৭৫ ট্রাক ও ময়মনসিংহগামী শেরপুর - সিলেট ঢাকা মেট্রো- ব ১২ - ৫১০১ আল জান্নাত এক্সপ্রেস এর মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার কুশিয়ারা পেট্রল পাম্পের সামনে সিলেটগামী বাস ও ঢাকার দিকে যেতে থাকা ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের হেল্পার নিহত হন।

এ ঘটনা ৫ জন গুরুতর আহত খবর পাওয়া গেছে । দুর্ঘটনায় ট্রাকটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে গেছে। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাতালে প্রেরণ করে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন- নিহত হেল্পারের নাম-পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ