বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৫ আগস্ট ২০ ২৬
২:২২ অপরাহ্ণ

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন প্রফেসর মো: শহীদুল আলম

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. শহীদুল আলম। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ।

মঙ্গলবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো. শহীদুল আলমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। মুহাম্মদ শহীদুল আলম ১৬তম বিসিএস পরিক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন।

পরে ইশ্বরদী সরকারি কলেজে দর্শন বিভাগের প্রভাষক হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। পরবর্তীতে সুনামগঞ্জ সরকারী কলেজ, সিলেট এমসি কলেজ, সিলেট সরকারী কলেজ, জয়পুরহাট সরকারী কলেজ, সিলেট সরকারী আলীয়া মাদরাসার ও বিয়ানীবাজার সরকারী কলেজে অধ্যাপনা করেন। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের শ্রীধর পাশা গ্রামের বড়হাটির এক মুসলিম সম্রান্ত্র পরিবারে জন্মগ্রহণ করেন।

তাঁর পিতা মরহুম মোহাম্মদ ইউনুস আলী ও মাতা সৈয়দা জয়গুন নেছা। তাদের ৫ ছেলে ২ মেয়ের তিনি পঞ্চমতম সন্তান। তাঁর দুই ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী ও এক ভাই, দুই বোন যুক্তরাজ্য প্রবাসী এবং এক ভাই ব্যবসায়ী। মোহাম্মদ শহীদুল আলম সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালনে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ