মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৯ মে ২০ ২০
১১:২২ অপরাহ্ণ

১১৫ বছর বয়সে নিজ হাতে ছিদ্দিকা বানু  কর্মহীন ১৬০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:: ১১৫ বছর বয়সী মহিলা হাজ্বী ছিদ্দিকা বানু বাড়ীতে হুইল চেয়ারে বসে নিজ হাতে এলাকার অসহায়, কর্মহীন, দুঃস্থ ও হত-দরিদ্র মানুষদের মাঝে ঈদের খাদ্য হিসেবে ত্রাণ সামগ্রী তোলে দিয়ে বেশ আনন্দ উপভোগ করেন তিনি। তাহার পরিবার সূত্রে জানা যায়, ছিদ্দিকা বানুর বয়স ১শত ১৫ বছর হলেও তিনি নিয়মিত নামাজ পড়েন ও রোজা রাখেন। শুধু এখানেই শেষ নয় তিনি এখনও সাভাবিকভাবে চলাফেরা করেন।

সামাজিক দুরত্ব বজায় রেখে “নেক্সট জেনারেশন ছিদ্দিকা রাজ্জাক ট্রাস্ট” এর উদ্যোগে প্রাণঘাতী করোনা ভাইরাসের ফলে কর্মহীন হয়ে পড়া ও ঘরবন্দী থাকা ১শত ৬০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের তৈ-গাও বড় বাড়ীতে ট্রাস্ট এর পক্ষ হতে এসব খাদ্য সামগ্রী গুলো বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ১শত ৬০ পরিবারের কর্মহীন, অসহায়, দুঃস্থ ও হত দরিদ্রদের হাতে ঈদের খাদ্য হিসেবে ত্রাণ সামগ্রী গুলো তুলে দেয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, চিনি, সেমাই ও তেল।

এসময় উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সালাউদ্দিন বাবরু, হাজ্বী আঃ শহীদ, সাবেক মেম্বার হাজ্বী ছিদ্দিকুর রহমান মানিক, মোঃ সাইফুর রহমান রুবেল, সাইফুর রহমান জার্নেল ও পরিবারের সদস্যসহ এলাকাবাসীরা
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ