বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ ::
১১ জুন ২০ ২২
৮:৩৬ অপরাহ্ণ

কমলগঞ্জে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ
ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। এতে ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টা দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশনের কাছে পতনউষা ধুপাটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শমসেরনগর স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, বেলা ২টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে ট্রেনটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। হঠাৎ ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ট্রেনের এসি কেবিনসহ ৩টি কেবিন আগুনে পুড়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেয়ায় কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডের ঘটনার এক ঘণ্টা পর পুড়ে যাওয়া ৩টি বগি রেখে ট্রেন সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে আগুন লাগা বগিগুলো সরিয়ে রেললাইন চলাচলের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ