মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৩ মে ২০ ২৪
৫:৪৯ অপরাহ্ণ

বিশ্বনাথকে আধুনিক স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী

আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে (মোটরসাইকেল প্রতীকের) চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনামের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্টিত হয়।

এসময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে বিশ্বনাথ উপজেলা কে আধুনিক মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত করব তিনি আর বলেন আপনাদেরই সন্তান আমি ।

এই বিশ্বনাথের আলো- বাতাসেই আমার বেড়ে ওঠা। ১৯৭১ সালে পাক-হানাদারের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে (২নং সেক্টরে) লাল-সবুজের বাংলাদেশ ছিনিয়ে আনি। জীবন-জীবিকার তাগিদে যুক্তরাষ্ট্র প্রবাসী হলেও এই অঞ্চলের মাটি ও মানুষের টানে আমি বছরের প্রায় পুরো সময়ই পড়ে থাকি প্রিয় জন্মভ‚মি বিশ্বনাথে।

আমি বিগত সময়ে করোনা-বন্যা’সহ সকল দূর্যোগ, দূর্দিনে বিশ্বনাথের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে নিজের সাধ্যমতো মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, দূর্নীতিমুক্ত সমাজ গড়তেই চাই আপনাদের সাথে নিয়েই। জীবনের শেষ পর্যায়ে এসে আরো কাছ থেকে মানুষের সেবা করার জন্যই আমি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছি।

মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছি আপনারা আগামী ৮ তারিখ আমার মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি গতকাল সন্ধায় বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর গ্রামে উঠান বৈঠকে এসব কথাবলেন।

এসময় উপস্থিত ছিলেন সুমন আহমদ, ওদুধ আহমদ, জাহেদ আহমদ, আলমগীর হোসেন সংগঠক ফাহিম আহমদ লিটন মিয়া, সায়েদ মিয়া সহ এলাকার যুবক ও মুরুব্বিয়ান গন উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ