জাতীয় ডেস্ক
৯:০ ১ অপরাহ্ণ
চাকরিতে কোটা বহাল দাবিতে শাহবাগ অবরোধ
সরকারি চাকরির ক্ষেত্রে সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করাসহ সাত দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রার্থীরা। সোমবার দুপুরে প্রায় এক ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা এ অবরোধ করেন।
সোমবার সকাল ১০টায় জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করলেও দুপুর ১২টার দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার নেতৃত্বে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী শাহবাগ অবরোধ করেন। পুলিশের বাধার মুখে এক ঘণ্টাব্যাপী চলা তাদের এই অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশের তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় তারা ২৩ জানুয়ারি থেকে টানা অবরোধের ঘোষণাও দেন তারা।
তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে- চাকরির ক্ষেত্রে সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষায় আইন পাস, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ বা মৃত মুক্তিযোদ্ধা ও অসুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার করা, ১৯৭২ সালের সংজ্ঞা অনুযায়ী স্বচ্ছ তালিকা প্রণয়ন, সিনেমা, সিরিয়াল, নাটকের চরিত্রের মুজিব কোট পরা নিষিদ্ধ করাসহ মন্দ লোকদের মুজিব কোট পরার বিরুদ্ধে আইন প্রণয়ন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর, টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ খান, বীর সন্তান মেজর সিনহা ও এএসপি আনিসুর করিমের পরিকল্পিত হত্যার বিচারসহ সারা দেশে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা-নির্যাতন ও জমিদখলের বিরুদ্ধে কঠোর আইনিব্যবস্থা এবং হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সব ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেয়া।
এ সময় ঢাকা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া বলেন, কোটা সংস্কারের দাবি উঠল, কিন্তু বাতিল কেন হলো? কোটা সংস্কার হোক তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার্থে সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করতে হবে। সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাস করে তাদের মর্যাদা নির্ধারণ করতে হবে। মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে মৃত ও অসুস্থ মুক্তিযোদ্ধার পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার করতে হবে। ১৯৭২-এর সংজ্ঞা অনুযায়ী মুক্তিযোদ্ধার তালিকা থেকে ভুয়াদের বাদ দিতে হবে।’
পুলিশের বাধার মুখে তিনি বলেন, মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে অন্যায় আমরা মেনে নেব না। আজ আমরা অবরোধ শেষ করছি, তবে ২৩ জানুয়ারি সবাই চলে আসবেন। ২৩ জানুয়ারি থেকে আমরা টানা শাহবাগ অবরোধ করব। সবাই অন্তত সাত দিনের প্রস্তুতি নিয়ে আসবেন। দরকার হলে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে তাঁবু টাঙিয়ে আমরা থাকব, তবু আমরা আমাদের দাবি থেকে পিছপা হব না।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
বাণিজ্য মন্ত্রীর পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী প্রদান
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের…
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাই মিলে আন্তরিকভাবে কাজ…
নকশী বাংলা ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন
জকিগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চু'রি, ১৫টি ফ্যানসহ মালামাল…
কোম্পানীগঞ্জে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হা'ম'লায় যুবক নি*হত
জকিগঞ্জে ছেলের আ'ঘাতে মায়ের মৃ*ত্যু, আহ'ত ৪
প্রেসক্লাব কুলাউড়া বিলুপ্ত করার অধিকার কারও নেই
সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন
আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ