৮:০ ২ অপরাহ্ণ
মিফতাহ্ সিদ্দিকীকে ৭নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদে মিফতাহ্ সিদ্দিকী মনোনীত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ৭নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার (২১ জুন) বিকেলে এক বিবৃতিতে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, সাধারণ সম্পাদক এ এস এম সায়েম সাংগঠনিক সম্পাদক রাজু খান এ অভিনন্দন জানান। নেতৃবৃন্দ বলেন, মিফতাহ্ সিদ্দিকী অতিথে ছাত্র রাজনীতিতে নেতৃত্বের সফল সাক্ষর রেখেছেন।
বিএনপির রাজনীতিতে জেল, জুলুম, হুলিয়া মাথা নিয়ে রাজপথ সাহসী নেতৃত্ব দিয়েছেন। যার কারনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁকে সহ-সাংগঠনিকের পদে মনোনীত করেছেন।
আমরা অঅশা করি আগামী দিনে চলমান আন্দোলন, গনতন্ত্র প্রতিষ্টা ও দেশের মানুষের মুক্তির আন্দোলনে সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী মুখ্য ভূমিকা পালন করবেন।
মিফতাহ্ সিদ্দিকীকে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় ৭নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে অভিনন্দন জানান৷
উল্লেখ্য, বিগত দিনে মিফতাহ্ সিদ্দিকী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।