৯:০ ৫ অপরাহ্ণ
কমলগঞ্জে সিএনজি চাপায় প্রাণ গেল বৃদ্ধা মহিলার
শমশেরনগর ইউনিয়নের বড়চেক প্রাইমারি স্কুলের সামনে সড়ক পারাপারের সময় সিএনজির চাপায় রুপিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন।
শনিবার(২ জুলাই) রাত ৯ টার সময় এ দুর্ঘটনা টি ঘটে। রুপিয়া বেগম বড়চেগ গ্রামের মাসিম মিয়ার স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সড়ক পারাপারের সময় শমশেরনগর মুখি একটি সিএনজি ঐ বৃদ্ধাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ২ ঘটিকার সময় রুপিযা বেগম মারা যান।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাশী শর্মা জানান,সড়ক পারাপারের সময় সিএনজির চাপায় বৃদ্ধা মহিলা আহত হলে স্থানিরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। ঘটনার পরপর চালক সিএনজি নিয়ে পালিয়ে যায়।