১২:১৯ পূর্বাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেলেন খালেদ আহমদ
বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেলেন মেধাবী সেন্ট্রাল ব্যাংকার জনাব খালেদ আহমদ। পদোন্নতি দিয়ে তাঁকে সিলেট অফিসে অতিরিক্ত হিসেবে সংযুক্ত করা হয়েছে। জনাব খালেদ আহমদ এর বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণভাগ রাম্পা গ্রামে। তাঁর বাবার নাম মোঃ ইরশাদ আলী।
তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সরাসরি অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ তিন দশকের কর্মময় জীবনে তিনি সিলেট ও ময়মনসিংহ অফিসে প্রশাসন, এসএমই, ব্যাংকিং, ফরেন এক্সচেঞ্জসহ গুরুত্বপূর্ণ শাখা বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি অফিসিয়াল ও ব্যক্তিগত কাজে ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফর করেন।
অফিসের কাজের পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেট, ঢাকা কোওপারেটিভসহ বিভিন্ন সংগঠনের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকার্স ক্লাব ও বাংলাদেশ ব্যাংক ক্লাবের আজীবন সদস্য, রোটারি ক্লাব অব সিলেট সিটির ভাইস প্রেসিডেন্ট, সাইক্লোন, সিলেট এবং এসএসসি চুরাশিয়ান এর সদস্য হিসাবে সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে জড়িত রয়েছেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী মারজানা বেগম গৃহিণী, ২ মেয়ে ও ২ ছেলে স্কুলে অধ্যয়নরত। সিলেট নগরীর শাহপরান আবাসিক এলাকায় নিজস্ব বাসায় বসবাস করছেন।