বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
২২ মে ২০ ২৩
৯:২৯ অপরাহ্ণ

কমলগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্যের

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন এর গোলের হাওর এলাকা সংলগ্ন চৌমুহনীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় প্রাণ হারায় মো সাইফুর রহমান নামের এক সেনা সদস্য। সে উপজেলার গোলেরহাওয় গ্রামের মো. আং সোবহান এর ছেলে।

জানা যায়, মুসলিম মনিপুরী সম্প্রদায়ের মো সাইফুর রহমান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সোমবার (২২মে) দুপুরে সাইফুর রহমান তার বন্ধু গফফারকে নিয়ে মোটরসাইকেল যোগে গোলের হাওরস্থ বাড়ীতে যাচ্ছিলেন।

চৌমুহনী এলাকায় আসলে পিছন থেকে আসা একটি সিএনজি মোটরসাইকেল কে ধক্কা দিলে রাস্তার পাশে থাকা ওয়াইফাই লাইনের খুঁটির উপর মোটরসাইকেল ছিটকে পড়ে সাইফুর রহমান গুরুত্ব আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ