মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১১ ডিসেম্বর ২০ ২১
২:২৫ পূর্বাহ্ণ

মেধাবী শিক্ষার্থীদের পরিচর্যা ও পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে
কবি নজরুল মেমোরিয়াল স্কুলে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ

আজকের শিশুরা আগামী দিনে দেশের মূল চালিকা শক্তি হবে। বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিশু-কিশোরদের মেধা ও মনন বিকশিত হয়। তাই মেধাবী শিক্ষার্থীদের পরিচর্যা এবং পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। শিক্ষার প্রসার এবং জাতিকে শিক্ষিত করার জন্য সরকার প্রতি বছর বিনামূল্যে বই বিতরণ করছে। কবি নজরুল মেমোরিয়াল স্কুলে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গাজী মো. শাহেদ। স্কুলের প্রধান শিক্ষক শ্যামসুন্দর রায় এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজ। কবি নজরুল মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অনুষ্ঠানের মূল আয়োজক এস.এম আল-আমিন ও মাকসুদুল হাসান আরিফের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট এর সভাপতি বদরুল আলম, উদয় হাসান, সফিক খান ও নিত্যনন্দা পাল।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে গাজী মো. শাহেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা সফল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ সারা বিশে^র বুকে মাথা উচুঁ করে দাড়িঁয়েছে। সবাইকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে বড়ো মানুষ হওয়া যায় না।

স্বপ্নই মানুষকে তার লক্ষ্য পর্যন্ত নিয়ে যায়। কবি নজরুল মেমোরিাল স্কুলের ১০ বছর পূর্তি উপলক্ষে মেধা বৃত্তি (৫ম শ্রেণী)- ২০২১ ‘এ গ্রেড’ পেয়ে ১ম স্থঅন অধিকার করে আল হিকমা বিদ্যানিকেতনের শিক্ষার্থী শোহাদা জান্নাত ফাবিহা, ২য় স্থান সিটি মডেল স্কুলের শিক্ষার্থী তীর্থ পাল এবং ৩য় স্থান খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিয়া হক। এ গ্রেডে ৮ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোহাম্মদ জুমন। গান, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানকে জমজমাট করে তোলেন স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ