রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৮ মার্চ ২০ ২২
৭:২৭ অপরাহ্ণ

দরগা গেইট সংলগ্ন হোটেল গয়াছ প্যালেস'র উদ্বোধন উপলক্ষে দোয়া
সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগা গেইট সংলগ্ন নিরিবিলি পরিবেশে শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল গয়াছ প্যালেস এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ১২টায় এই হোটেল উদ্বোধন উপলক্ষে এক মিলাদ ও দোয়া ফাহফিলের আয়োজন করা হয়।

হোটেল গয়াছ প্যালেস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, সৎ ব্যবসার মাধ্যমে সাবলম্বী হওয়া সম্ভব। যারা সৎ ব্যবসা করে তারাই উন্নতি লাভ করতে পারেন। আজ যে আবাসিক হোটেলের উদ্বোধন করা হয়েছে। আপনারা সততা এবং সুন্দর ভাষার মাধ্যমে মানুষের মন জয় করতে পারলে এ হোটেল একটি প্রতিষ্ঠিত হোটেল হিসেবে সুনাম অর্জন করবে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী (ফুলতলি), দরগা বাজার কমিটির সভাপতি কবির চৌধুরী, সাবেক সভাপতি শামছুজ্জামান চেয়ারম্যান, হোটেল গয়াছ প্যালেস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: গয়াস মিয়া, হাজী দেওয়ান আহমদ, এস.এম মূর্শেদ আহমদ টিপু, কবিরুল ইসলাম কবির, লিলু মিয়া, জুনেদ আহমদ, তামিম আহমদ, সাকের মিয়া প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ