শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৯ জুন ২০ ২২
১১:২৩ অপরাহ্ণ

ত্রাণ পেয়ে আনন্দিত ফেঞ্চুগঞ্জের বানবাসী মানুষ

এমনিতে রাজনীতির সাথে জড়িত থাকলেও তিনি কাজ করছেন সমাজ সেবা নিয়ে। আছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে। তবে স্মরণকালের এই ভয়াবহ বন্যায় অন্য এক আবজাল হোসেনকে দেখছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসী।

প্রায় প্রতিদিনই তিনি ছুটছেন বানবাসী মানুষের মাঝে। অনাহারী মানুষের মুখে তুলে দিচ্ছেন খাবার ও নগদ অর্থ। কখনো খাবারের বস্তা কাঁধে নিয়ে, কখনোবা অন্যান্য যানবাহন নিয়ে ছুটে যাচ্ছেন তাদের কাছে। শুকনো মুখগুলোতে তুলে দিচ্ছেন আহার।

আবজাল হোসেনের বাড়ি ফেঞ্চুগঞ্জ হলেও তিনি থাকেন সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে। তিনি এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জের সভাপতি ও হাজী জুনাব আলী মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যানর। ইতোমধ্যে নিজের ব্যক্তিগত উদ্যোগে ও ট্রাস্টের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রায় ছয় শতাধিক মানুষের মধ্যে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ