বৃহস্পতিবার, মার্চ ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
১:৩০ অপরাহ্ণ

শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় বিজ্ঞান মেলা

মানব জাতির কল্যাণে ক্ষুদে বিজ্ঞানীদের সৃষ্ট প্রত্যেকটি প্রজেক্ট আমাদের অভিভূত করেছে। তাদের চিন্তা-ভাবনায় পরিবর্তন এসেছে। গবেষণায় এসেছে নতুনত্ত্ব। এভাবেই নতুন নতুন আবিষ্কারের মধ্যদিয়ে একদিন এই শিক্ষার্থীরাই সত্যিকারের বিজ্ঞানী হয়ে ওঠবে। শহরতলীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় দিনব্যাপী আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধন কালে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাও মো. লুৎফুর রহমান এ কথাগুলো বলেন।
তিনি বলেন, প্রতি বছরই শিক্ষার্থীদের উৎসাহিত করতে আমরা বিজ্ঞান মেলার আয়োজন করে থাকি। তবে গত ৪ বছর ধরে এই প্রতিষ্ঠানে বিজ্ঞান মেলা নিয়মিত হয়ে আসছে। অংগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। যারা মেলা দেখছে তারাও বিজ্ঞানের প্রতি উৎসাহিত হচ্ছে। 

পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুটি ভাগে বিভক্ত হয়ে নিজেদের আবিস্কারগুলো দর্শনার্থীদের সামনে তুলে ধরেন। বিজ্ঞান মেলায় ২৪০ জন শিক্ষার্থী অংশ নিয়ে প্রায় ৮০টি প্রজেক্ট উপস্থাপন করেন। 

জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ফারুক মিয়ার উপস্থাপনায় বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহমূলক বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল সৈয়দ মো. ফয়জুল্লাহ বাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলার আহবায়ক ও পদার্থ বিজ্ঞানের প্রভাষক মতিউর রহমান জুয়েল। 

জামেয়ার অধ্যক্ষ মাও মো লুৎফুর রহমানের সভাপতিত্বে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামীয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মাও. মো. গোলাম রব্বানি। 

মেলায় ৫ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের এ-গ্রুপে এবং ৯বম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বি-গ্রুপে অংশ নেন। এ-গ্রুপে ‘স্মার্ট সিটি এন্ড পলিউটেড সিটি’ প্রজেক্টটি ১ম পুরস্কার অর্জন করে। এছাড়াও ২য় এবং ৩য় পুরস্কার অর্জন করে যথাক্রামে ‘স্পাইডার রোবর্ট’ ও ‘ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম’।
বি-গ্রুপে প্রথম পুরস্কার অর্জন করে ‘ওয়াটার সাইকেল এন্ড পিউরিফিকেশন অব ওয়াটার’ নামের প্রজেক্টটি। ২য় স্থান অর্জন করে সাইন্টিফিক সিটি এবং সাইন্টিফিক হাউস প্রজেক্টটি ৩য় স্থান অর্জন করেন। 

অতিথি হিসেবে ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান, সিলেট সংস্কৃতি কেন্দ্রের পরিচালক জাহেদুর রহমান চৌধুরী ও উম্মা আপিল ইউ.কের অন্যতম পরিচালক আব্দুল আলিম মুসা। 

বিপুল সংখ্যক ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে আয়োজিত বিজ্ঞান মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়ার শিক্ষক আলীম উদ্দিন, আলী হায়দার, জালাল উদ্দিন, আব্দুল হান্নান, আলাউদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকম-লী।  
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ