সোমবার, মে ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
৬:৪০ পূর্বাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে শাবি’র জমকালো প্রন্তুতি 

মাসুদ আল রাজী,শাবি প্রতিনিধি:: জমকালো আয়োজনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)  প্রশাসন। আজ বৃহ¯পতিবার (১২ মার্চ) দুপুরে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ বছরকে স্মরণীয় করে রাখতে আমরা নানান কর্মসূচি হাতে নিয়েছি। মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই বর্ষ উদযাপন করা হবে ।

মুজিববর্ষ উদযাপনের অংশ হিসাবে সোমবার (১৬ মার্চ) রাত ১১:৪৫ মিনিটে শ্বিবিদ্যালয়ের গোলচত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর রাত ১১:৫৯:৫০ ক্ষণগণনা শেষে শূন্য সময়ে সম্মিলিত কন্ঠে জাতীয় স্লোগান ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ পরিবেশন শেষে গোলচত্বেরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।

এছাড়া মঙ্গলবার (১৭ মার্চ) রাতের প্রথম প্রহরে ১২:০১ মিনিটে সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, ১২:০৫ মিনিটে বঙ্গবন্ধু ম্যুরালে পু®পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, ১২:১৫ মিনিটে ফানুস উড়ানো ও র‌্যালি, ১২:২০ মিনিটে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হবে।

এরপর সকাল ৯:৩০ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়েরপতাকা উত্তোলন, সকাল ৯:৪০ মিনিটে বেলুন উড়ানো ও র‌্যালি, সকাল ১০:৩০ মিনিটে বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী, একই সময়ে শিশু-কিশোর অনুষ্ঠান, বাদে জোহর দোয়া মিলাদ মাহফিল ও সন্ধ্যায় কনসার্টের আয়োজন করা হয়েছে।


 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ