৪:০ ০ অপরাহ্ণ
স্ত্রীর মামলায় মা বোন সহ ফেরারী খোজারখলার ইউছুফ
এবছরের মাথায় অমানুষিক নির্যাতন করে স্ত্রীকে তালাক দেন দক্ষিণ সুরমা খোজারখলার ইউছুফ। পাশর্^বর্তী বরইকান্দি এলাকার খালাতো বোনকে বিয়ে করে সুখের সংখার করা হলো না তার। ২০১৮ সালে বিয়ের পর থেকেই মা-বোনের প্যাচালে পড়ে নিজেই স্ত্রীর বিরুদ্ধে অবস্থান নেন। একপর্যায়ে অবুঝ সন্তানের ভবিষ্যতের চিন্তাও মাথায় আসেনি ইউছুফের। জেদ ও বেপরোয়া প্ররোচনার শিকার হয়ে স্ত্রীকে তালাক দিয়ে জাহির করেন নিজের কথিত পৌরুষত্ব। এরপর মোহরানার টাকা দিতে শুরু করেন গড়িমসি। পারিপারিক আপোষ মিমাংসায়ই স্ত্রীর প্রাপ্ত মোহরানার দেয়ার কোন সম্মতিই দেখাননি তিনি। নিরূপায় হয়ে আদালতের দ্বারস্থ হন স্ত্রী। আদালতে প্রদত্ত অভিযোগে শাশুড়ি, ননদ আমেনা ও সাবেক স্বামী ইউছুফের বিরুদ্ধে সিন্ডিকেট নির্যাতনের অমানষিক বর্ণনা তোলে ধরেন। নারী ও শিশু নির্যাতন সিলেট আদালত বিবাদীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। অভিযোগ পেয়ে আদালত প্রায় ১ মাস পূর্বে সিলেট সদর উপজেলার পদস্থ এক কর্মকর্তা উপর ন্যস্ত করেন ঘটনার নিরপেক্ষ তদন্তের ভার। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমানীত হ্ওয়ায় আদালত বিবাদীদের বিরুদ্ধে এ গ্রেফতারী প্রদান করেন। বাদী সুত্রে জানা যায় ইউছুফের বাবা আছেন। তার বোন আমিনার স্বামী আফজল থাকেন লন্ডনে। আরেক বোন সালমা তার স্বামী মছনুন আহমদকে নিয়ে থাকেন খোজারখলা আবাসিক এলাকায়। তার ছোট আর একটি ভাই ও বোন রয়েছে। ওয়ারেন্ট জারির পর গা-ডাকা দিয়েছে পরিবারের সকল সদস্য।-বিজ্ঞপ্তি