৫:৫১ অপরাহ্ণ
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে হাম চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দিল রেড ক্রিসেন্ট
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল কর্তৃপক্ষকে হাম চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দিয়েছে Bangladesh Red Crescent Society(BDRCS)।
৩১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ (সোমবার) সকালে হাসপাতালের সুপারিনটেনডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনীরের হাতে এসব ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।
সরবরাহকৃত চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে শিশুদের জন্য ৮টি অক্সিজেন হুড, ১৫০টি নেবুলাইজার, ১৫০টি অক্সিজেন মাস্ক, শিশুদের উপযোগী ৩টি পালস অক্সিমিটার, ১২০টি মাইক্রোপোর, ১৫০টি মাইক্রো ইনফিউশন সেট এবং হামের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ধরনের ৩ হাজার পিস ওষুধ।
সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী, সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মাহবুবুল আলম, সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান, উপ-মহাসচিব মো. এহছানে এলাহী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী এবং আন্তর্জাতিক সহযোগী সংস্থা আইএফআরসি, আইসিআরসি, ব্রিটিশ রেড ক্রস ও সুইস রেড ক্রসের প্রতিনিধিরা।
উল্লেখ্য, গত শনিবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগীদের ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
হামের প্রাদুর্ভাব কমে এলেও রোগীদের চিকিৎসায় হাসপাতালের প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা তাঁর নজরে আসে। বিষয়টি আমলে নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন তিনি। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যানের নির্দেশনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়। বিজ্ঞপ্তি