৬:৫২ অপরাহ্ণ
সিলেট ভিউ ইনু সিটি স্যাটেলাইট স্কুলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিলেট ভিউ ইনু সিটি স্যাটেলাইট স্কুলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (১ মার্চ) সকালে জাতীয় সংগীত, দেশাত্ববোধক গান ও কবিতা পরিবেশন করা হয়। পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোটা. রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও কবি কামাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ভিউ ইনু সিটি স্যাটেলাইট স্কুলের প্রতিষ্ঠাতা ও আলোর ফেরিওয়ালা ইমতিয়াজ রহমান ইনু। এসময় তিনি বলেন, শিশুরা হচ্ছে ফুলের কণা। তারাই বড় হয়ে সমাজে ফুটাবে সুভাষ। প্রত্যেক শিশুকে এখন থেকে ভাল কিছু উপহার দিতে হবে। তার পাশাপাশি তাদের লেখাপড়ার সাথে খেলার মাঠ প্রয়োজন। প্রতিটি এলাকায় সরকারের পাশাপাশি প্রত্যেক এলাকায় সচেতন নাগরিকবৃন্দ নৈতিক দায়িত্ব পালন করতে হবে শিশুদের প্রতি।
আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা মুন্নী বেগম, শিক্ষিকা তানজিনা আক্তার সাকি, অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রী ও বর্তমান ছাত্রছাত্রীগণ। বিজ্ঞপ্তি