১২:০ ৮ অপরাহ্ণ
ইবতেদায়ী সমাপনীতে জালালপুর কিন্ডারগার্টেনের ১০টি বৃত্তি লাভ
২০১৯ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৩ টি ট্যালেন্টপুল বৃত্তি সহ মোট ১০ টি বৃত্তি লাভ করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান জালালপুর কিন্ডারগার্টেন। এবারে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো শাহ তানজিনা বেগম, আব্দুল্লাহ মুহাম্মদ আবু মাহিদ ও মাহজাবিন বেগম সুমাইয়া। বৃত্তিপ্রাপ্ত অন্যরা হলো মোঃ মাহবুবুর রহমান ফাহাদ, মোঃ আব্দুল হামীদ সানী, মোঃ কলিম উদ্দিন, শারমিন আক্তার আনিছা, নুসরাত জাহান নাবিলা, ফাতেমা বেগম জুলি ও নাজমীন জাহান নুসরাত। বৃত্তি প্রাপ্ত সকল ছাত্রছাত্রী জালালীয়া সিনিয়র ফাদ্বীল ডিগ্রি মাদরাসায় ৬ষ্ট শ্রেণিতে ভর্তি হয়েছেন। এদিকে হাজী মোহাম্মদ আছাব আলী বৃত্তিসহ বিভিন্ন বেসরকারি বৃত্তিতে অংশ নিয়ে ও এ প্রতিষ্টানের শিক্ষার্থীরা বেশ কিছু বৃত্তি পেয়েছে। প্রতিবছর ধারাবাহিক এ সফলতার জন্য শিক্ষার্থী, অভিবাক ও শিক্ষকমন্ডলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জালালপুর কিন্ডারগার্টেনের পরিচালক মাওলানা ইমদাদুর রহমান খান। বিজ্ঞপ্তি