সোমবার, মে ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
১০ :৫১ পূর্বাহ্ণ

আল-ইহসান স্টুডেন্ট ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা 

সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউ/পি'র ফকিরের গাঁও'র সামাজিক সংগঠন আল-ইহসান স্টুডেন্ট ফোরামের উদ্যোগে পি.এস.সি,জে.এস.সি ও এস.এস.সি উত্তীর্ণ সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হয়েছে।
অদ্য ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার বিশিষ্ট মুরব্বি মাষ্টার মাহমুদ আলম (সুনু)'র সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মাও: শামীম আহমদ, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ ও সাধারন সম্পাদক ইসলাম উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২নং হাটখোলা ইউ/পি'র সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট মুরব্বি জনাব আলহাজ্ব মোঃ মুশাহিদ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহেরা একাডেমি (স্কুল এন্ড কলেজ) এর ভাইস প্রিন্সিপাল মোঃ আল-ইমরান,বিশিষ্ট মুরব্বি হাফিজ আলাউদ্দিন ও বিশিষ্ট সমাজ সেবক সৌদি প্রবাসী নেছার আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল মন্নান (মনা),রজব আলী, আয়না মিয়া, শাহজাহান শাহ, রায়হান আহমদ, ফাহাদ আহমদ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ,ধর্মবিষয়ক সম্পাদক সুফিয়ান শাহ,সহ-প্রচার সম্পাদক মুশাহিদুল ইসলাম, সদস্য কামিল আহমদ,নছির আহমদ, লায়েক আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ