বুধবার, অক্টোবর ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১১ আগস্ট ২০ ২০
৯:০ ১ পূর্বাহ্ণ

স্কুলেরই অনুমোদন নেই অথচ কলেজে ভর্তির প্রচারনা চালাচ্ছে নবীগঞ্জের একটি শিক্ষা প্রতিষ্ঠান!

জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুলের অনুমোদন না থাকা সত্বেও কলেজে ভর্র্তির প্রচারনা চালাচ্ছে। নানা সুবিধার কথা উল্লেখ করে চটকদার লিফলেট বিতরন ও মাইকিংয়ের
মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির প্রচার চালাচ্ছে অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান ম্যাপল স্কুল এন্ড কলেজ।
অনুমোদনহীন এই স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলে অসংখ্য শিক্ষার্থী প্রতারিত হওয়ার আশংকা রয়েছে।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০২০-২১ সালে শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি
কার্যক্রম গত ৯ই আগষ্ট থেকে শুরু হয়েছে। এতে জেলার ৪৪ টি কলেজের নাম বোর্ডের ওয়েবসাইটে
দেওয়া হয়। কিন্তু এর মধ্যে এই ম্যাপল স্কুল এন্ড কলেজের নাম নেই।
অনুসন্ধানে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার আনমনু রোডে অবস্থিত ম্যাপল কেজি স্কুলে কলেজের ভর্তি কার্য্যক্রম শুরু করা হয়েছে। নাম দিয়েছেন ম্যাপল স্কুল এন্ড কলেজ। কিন্তু সিলেট শিক্ষা বোর্ডে এই নামের কোনো স্কুলেরই অনুমোদন নেই অথচ কতৃপক্ষ সেখানে কলেজে ভর্তির প্রচারনা চালাচ্ছেন। ম্যাপল স্কুল এন্ড কলেজের একাডেমিক অনুমোদন ও পাঠদানের অনুমোদন সহ কোন ধরনের অনুমতি না থাকা সত্বেও তারা শিক্ষার্থী ভর্তির জন্য নবীগঞ্জ পৌর এলাকা সহ পুরো উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে
লিফলেট বিতরন করেছেন । গত ৯ ই আগষ্ট থেকে ভর্তি কার্যক্রম শুরু করে দিয়েছেন কতৃপক্ষ। লিফলেটে আলাদাভাবে সীলের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে উপজেলা সদর থেকে ১৪ কিঃমিঃ দূরবর্তী আউশকান্দি র.প. (রাশিদিয়া পাবলিক) স্কুল এন্ড কলেজের ইন-নং ১২৯৫২৬। অনুমোদনহীন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিলেট শিক্ষা বোর্ড ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস শীঘ্রই কোনো পদক্ষেপ না নিলে প্রতারিত হবে উপজেলার অসংখ্য অভিভাবক ও শিক্ষার্থী।
নাম প্রকাশ না করার শর্তে ম্যাপল স্কুল এন্ড কলেজের স্কুল শাখা থেকে এস.এস.সি পাশকৃত এক
শিক্ষার্থী বলেন, ‘ম্যাপল স্কুলের নাম দেখে এখানে ভর্তির হওয়ার পর জানাতে পারি এই প্রতিষ্ঠানের স্কুল শাখারই কোন একাডেমিক স্বীকৃতি নাই। আমাদেরকে অন্য একটি স্কুলের অধীন এস.এস.সি পরীক্ষা দিয়ে পাশ করতে হয়েছে। এরই মধ্যে আমাদেরকে কলেজ ভর্তির জন্য বলা হচ্ছে।
এই বিষয়ে জানতে চাইলে স্কুল এন্ড কলেজটির প্রতিষ্ঠাতা মো. মুজিবুর রহমান বলেন,আমার স্কুল শাখায় এবার যে ছাত্র-ছাত্রী এস.এস.সি পাশ করেছে এদেরকে কলেজে ভর্তি করাতে পারলেই হবে। বোর্ডের কোনো অনুমোদন না নিয়ে কিভাবে ভর্তি করাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদের ক্যাম্প্যাসে পড়াশোনা করাবো আর আউশকান্দি র.প রাশিদিয়া স্কুল এন্ড কলেজের মাধ্যমে পরিক্ষা দিবে। এতে কোন সমস্যা হবে না।
এ ব্যপারে আউশকান্দি র.প রাশিদিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ল্যৎফুর রহমান বলেন আমার কলেজে ভর্তি হলে আমার কলেজে পড়াশোনা করবে। আমার কলেজ ইন-নং ব্যবহার করে ভর্তির প্রচারানার বিষয়টি আমার জানা নেই।
এ ব্যাপারে নবীগঞ্জের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেক হোসেন বলেন, এভাবে
বোর্ডের অনুমোদন ছাড়া এক প্রতিষ্টানের নাম ব্যবহার করে অন্য প্রতিষ্ঠানে ভর্তির কোন নিয়ম নেই।
আমি বিষয়টি জেনে বিধি মোতাবেক ব্যবস্থা নিবো।
এ ব্যাপারে সিলেট শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক আজাদ আবুল কালাম বলেন, বোর্ডের অনুমোদন ছাড়া কোনো কলেজ শিক্ষা কার্যক্রম চালাতে পারে না। কোনোভাবেই ভর্তি কার্যক্রম চালানো যাবে না। অনুমোদনহীন স্কুল এন্ড কলেজের ব্যাপারে শিক্ষা বোর্ড কতৃপক্ষ খোঁজ নিয়ে শিগগিরই ব্যবস্থা নেবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ