শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৪ সেপ্টেম্বর ২০ ২২
১১:৪১ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি, ঢাকার আলাউদ্দিন ছাত্র বৃত্তি বিতরণ

বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি লিঃ, ঢাকার উদ্যোগে আলাউদ্দিন ছাত্র বৃত্তি বিতরণ অনুষ্ঠান ৪ সেপ্টেম্বর ২০২২ দুপুরে বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং হলে অনুষ্ঠিত হয়। সিলেট অফিস সাব কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুনুল হক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক রূপ রতন পাইন ও মোঃ আমিনুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি লিঃ, ঢাকার চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী ও সম্পাদক মোঃ মোক্তার হোসেন। সহকারী ব্যবস্থাপক ( ক্যাশ) জুয়েল কুমার সাহার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাব কমিটির সম্পাদক মোহাম্মদ আলী আকতার ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রী জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ছাত্রী চৌধুরী সায়িমা হুমায়রা আহমদ।

অনুষ্ঠানে ২০২০ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তির্ন হয়ে বাংলাদেশ ব্যাংক পরিবারের বৃত্তিপ্রাপ্ত ১০ জন ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকের নিকট বৃত্তির মেডেল, সার্টিফিকেট ও প্রাইজ বন্ড তুলে দেন প্রধান অতিথি মাননীয় নির্বাহী পরিচালক মোঃ মামুনুল হক।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শামীমা নার্গিস, সৈয়দ শোয়েবুর রহমান, মোঃ আতিকুর রহমান, কালিপদ রায়, সাইফুল ইসলাম খান, মোঃ সাইফুল আলম, ফেরদৌসী বেগম, বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সহসভাপতি ও অফিসার্স কাউন্সিলের ট্রেজারার মোঃ জহুরুল ইসলাম, ঢাকা কোওপারেটিভের পরিচালক মোঃ আব্দুল ওয়াহিদ খান মুন্না ও মিঠুন দাসসহ সিলেট অফিসের সবকটি সংগঠনের সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদ্য অবসরে যাওয়া সাব কমিটির সভাপতি মোঃ আশরাফ হোসেন কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ