বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৫ মে ২০ ২০
৬:৪৩ অপরাহ্ণ

শাল্লায় করোনায় আক্রান্ত ৫

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতালের স্টাপ তিনজন আর ডুমরা গ্রামের দুজন। 

হাসপাতাল সুত্রে জানা যায়, গত ২২ এবং ২৪ এপ্রিল দুদিনে ৫০ জনের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ রিপোর্ট আসে। এর মধ্যে ৫ জনের করোনা পজেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান।

তবে এদিকে নানা সমালোচনা বইছে সারা উপজেলা জুড়ে। অনেকেই জানান, ১২ দিন আগে রিপোর্ট পাঠানো হয়েছে আর এ রিপোর্ট আজ আসছে। এর মধ্যে আরো কতজনের কাছে ছড়িয়েছে তা বলার মত নয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ