রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
আকবর রেদওয়ান মনা, কোম্পানীগঞ্জ
১০ মার্চ ২০ ২২
৮:১১ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা
কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং এফআইভিডিবি সূচনা প্রকল্পের সহযোগীতায়  বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে  উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মো: লাল মিয়া এর উপস্থিতিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। সূচনা প্রকল্পের জিসিডিও মোঃ সাজিদ মিয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন  ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনসালটেন্ট এনেসথেসিওলোজিস্ট ডা. ফাতেহা রেজওয়ানা। আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম। উপজেলা আইসিটি অফিসার নাঈম হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা, দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সরকারী-বেসরকারী সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ, সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: জালাল উদ্দিন, নিউট্রিশন অফিসার মো: হানজালা রহমান, এফএফ মো: নূরে আলম প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ