সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
ডেস্ক
২২ মার্চ ২০ ২৫
১:২৬ পূর্বাহ্ণ

ইসলামী যুব মজলিস সিলেট বিমানবন্দর থানা শাখার যুব কাউন্সিল ও ইফতার মাহফিল
ইসলামী যুব মজলিস সিলেট মহানগরীর আওতাধীন বিমানবন্দর থানা শাখার উদ্যোগে যুব কাউন্সিল ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
২১ মার্চ ২০২৫, শুক্রবার  ২০ রমজান নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

এসময়ে বক্তারা বলেন, সত্য সুন্দর বিপ্লবের জন্য যুব সমাজকে সংগঠিত করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ও সত্যের সংগ্রামে যুবকদের দৃঢ় ভূমিকা পালন করেত হবে। সমস্ত নবী-রাসুলগণের সঙ্গী-সাথীর বেশীরভাগই ছিলেন যুবক।
যুবকরা সমাজ পরিবর্তনে ত্যাগ-কুরবানী নজরানা পেশ করতে পারে। রাজ শক্তির মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারে। তাই দুনিয়ার কল্যাণ ও আখিরাতের মুক্তির জন্য ইসলামী যুব মজলিসকে ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব মজলিস বিমানবন্দর থানা শাখার সভাপতি আরিফ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগর সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান।  
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী যুব মজলিস বিমানবন্দর থানা শাখার সাধারণ সম্পাদক আমিনুল করিম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জলিল,বায়তুলমাল সম্পাদক লিটন আহমদ জুম্মান,অফিস ও প্রচার সম্পাদক আব্দুস সামাদ আল আজাদ,খেলাফত মজলিস বিমানবন্দর থানা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কয়ছর আহমদ কাউসার,যুব মজলিস সিলেট মহানগরির নির্বাহী সদস্য ও সভাপতি দক্ষিণ সুরমা থানা হুসাইন আল মাহদী,জালালাবাদ থানা সাংগঠনিক সম্পাদক তাওহিদ আনোয়ার,ছাত্র মজলিস বিমানবন্দর থানা সভাপতি মীর মাসরুর আবিদ প্রমুখ।  
এসময় ইসলামী যুব মজলিস বিমানবন্দর থানা শাখার নবগঠিত নির্বাহী কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা হলেন সভাপতি আরিফ খান,সহ-সভাপতি কাজী আরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক আমিনুল করিম,সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সৌরভ,অফিস সম্পাদক  দিলওয়ার হোসাইন,অর্থ সম্পাদক দুলাল আহমদ,প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম নাসিম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. কাউসার আহমদ,সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ,প্রশিক্ষণ সম্পাদক হাফিজ আশরাফুল ইসলাম,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিলাল আহমদ,সমাজকল্যাণ সম্পাদক আব্দুল বাসিত,
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবনির্বাচিত কমিটির প্রতি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন। ইফতার পূর্ব মুহূর্তে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি এবং সংগঠনের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ