২:৪১ পূর্বাহ্ণ
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে কানাইঘাটে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
নিপীড়িত এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেই মনুষ্যত্বের প্রকাশ ঘটে। পরিবার, সমাজএবং দেশের মধ্যে যারা অন্যের জন্য চিন্তা করেন, তারাই শ্রেষ্ঠ মানুষ। আমাদেরকে কেবল নিজের জন্য বাঁচা উচিত নয়, অপরের জন্যও বাঁচা উচিত। অন্যের দুঃখ-কষ্টেপাশে দাঁড়ানোর মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় তার অনুভূতিই আলাদা।
এ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আইএফআইসি ব্যাংক মানবতার সেবায় নিরন্তর কাজ করে যাচ্ছে। আইএফআইসি ব্যাংক-এর উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। মানবতার সেবার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে কানাইঘাটে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বুধবার সিলেটের কানাইঘাট উপজেলায় দেড়শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করাহয়। এসময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক সিলেট শাখার ব্যাবস্থাপক এম এ কাইয়ুম চৌধুরী, আইএফআইসি ব্যাংকের কাইনঘাট উপ-শাখার ইনচার্জ নকিবুল হাসান, প্রিন্সিপাল সিরাজুল ইসলাম,ফারইষ্ট লাইফ ইনসুরেন্স মো: আসাদ,বিশিষ্ট ব্যবসায়ী আবুজার জামাল উদ্দিন, আইএফআইসি ব্যাংকের অফিসার জয় কুমার রায়,ব্যবসায়ী ফারুক রশিদ,সাব্বির আহমদ প্রমুখ এছাড়াওখাদ্য সামগ্রী বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।