বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৪ জানুয়ারী ২০ ২৪
৬:১০ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় জুয়েল আহমদ'র উদ্যোগে নৌকার জনসভা
নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে--হাবিবুর রহমান হাবিব

সিলেট - আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

শেখ হাসিনার উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে আসন্ন নির্বাচনে জনগনের আস্হার প্রতিক নৌকা মার্কায় ভোট প্রদানে জনগনকে উদ্বুদ্ধ করতে হবে। তিনি সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করে বলেন, নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়।

এ বিজয় অর্জনে দলীয় নেতাকর্মীদের আরো আন্তরিক হওয়ার আহবান জানান। তিনি বৃহস্পতিবার বিকেল দক্ষিণ সুরমার চন্ডীপুলে ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রপের ব্যবস্থাপনায় ও যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলার আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জনাব মোহাম্মদ জুয়েল আহমদ এর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও আগামী দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী জনাব মোহাম্মদ জুয়েল আহমদ'র সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্য্যকরি সভাপতি ও ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চীফ এডমিন কিবরিয়া আহমদ অপুর পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ,উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক পংকি মিয়া,সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান,মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ টিপু,সিলেট জেলা সিএনজি মালিক ঐক্য পরিষদের সভাপতি শাহ দিলোওয়ার,জেলা যুবলীগের সহ সম্পাদক নিজাম উদ্দিন,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সহ সভাপতি হারুন মিয়া,ফারুক মিয়া,আব্বাস আলী,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন,সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী সহ উপজেলা আওয়ামী লীগকৃষকলীগ,শ্রমিকলীগ,যুবলীগ, তাতীলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

জনসভা শেষে জুয়েল আহমদের উদ্দোগে নৌকা মার্কার এক বিশাল মিছিল চণ্ডিপুল এলাকা প্রদক্ষিণ করে। নৌকা মার্কার জনসভায় দক্ষিণ সুরমার প্রতিটি ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা উপস্থিত হলে জনসভা জনসমুদ্রে রুপ নেয়।

বিশাল এই জনসমুদ্রে জুয়েল আহমদ আগামী দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ঘোষনা দিলে হাজারো নেতাকর্মীরা করতালি দিয়ে তাহাকে সমর্থন জানায়!

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ