মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি ::
৮ মে ২০ ২৪
১০ :৫৮ অপরাহ্ণ

দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান পদে বদরুল ইসলাম নির্বাচিত

৬ষ্ট উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ সালের এরই অংশ হিসাবে দক্ষিণ সুরমা উপজেলায় সকাল থেকে বিকাল পযর্ন্ত সুষ্ঠুভাবে নির্বাচনের মধ্যে দিয়ে ভোট গ্রহন শেষ হয়।

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম (টেলিফোন)২০হাজার ৬১৫টি ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.শামীম আহমদ(মোটরসাইকেল)১৪হাজার ৯৫৫ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান (মাইক)১৯হাজার ৮৩০টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়েজ আহমদ(তালা)১৮হাজার ২৯০টি ভোট পেয়েছেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি (পদ্মফুল)২০হাজার ২৯৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী ফাহিমা বেগম(ফুটবল)১৮হাজার ৮২০টি ভোট পেয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার আবুল হাসনাত গতকাল রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

৮মে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নের ৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।দক্ষিণ সুরমায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ