রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৭ মার্চ ২০ ২২
৮:২০ অপরাহ্ণ

মাদরাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়ার সালানা জলসা অনুষ্ঠিত
সিলেট শহরতলী জালালাবাদ থানার মইয়ারচর ও তালুকদার পাড়া এলাকায় মাদরাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া এর উদ্যোগে বার্ষিক সালানা জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৬ মার্চ) মাদরাসা ময়দানে বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত সালানা জলসা অনুষ্ঠিত হয়।

অত্র মাদরসার সভাপতি আমির উদ্দিন আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শাইখুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈন উদ্দিন আশরাফী বলেন, পৃথিবীর ইতিহাসে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ও যুগান্তময়ী ঘটনায় হলো “মিরাজ”। মিরাজ এর আভিধানিক অর্থ সিঁড়ি, সোপান, ঊর্ধ্বগমন, বাহন, আরোহন বা মহামিলন যা রাসূলুল্লাহ (দ.) এর বিশেষ মুজিযা এবং আল্লাহর কুদরতের মহানিদর্শন।

নবী কুলের মধ্যে একমাত্র আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.) কে এই অনন্য মর্যাদা প্রদান করে সম্মানিত করা হয়। আলোচনায় আরও বলেন, নবী করিম (দ.)এর মিরাজের প্রকৃতি ও অনুপম শিক্ষা। বিভিন্ন দিক দিয়ে অত্যন্ত গুরুত্ববহ ও তাৎপর্যপূর্ণ। শবে মিরাজের মাধ্যমে ঊর্ধ্বলকের উচ্চতম স্থানে মহান সৃষ্টিকর্তার চরম ও নিবিড় সান্নিধ্যে। মহাবিশ্বে পরিভ্রমণের মাধ্যমে সৃষ্টি রহস্য উদঘাটনের পরম সৌভাগ্য রাসূলুল্লাহ (দ.) কে প্রদান করে মানব মর্যাদার শেষ্ঠত্ব বিধান করা হয়। বায়তুল মুকাদ্দাসে মহানবী হজরত মুহাম্মদ (দ.) এর ইমামতিতে হযরত আদম (আ.)থেকে শুরু করে সব নবী -রাসুলের সালাত আদায় করার মাধ্যমে তাঁর সর্বশ্রেষ্ঠ ও আদর্শ শিক্ষার অনুসরণীয় বিশ্বজনীন রুপটি প্রমাণিত হয়।

মাদরসার অধ্যক্ষ মুহাম্মদ জালালুদ্দিন আল কাদেরীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ঢাকা কাদেরীয়া তৈয়্যবীয়া আলিয়া কামি মাদরাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা মুফতি মুহাম্মদ আবুল কাশেম ফজলুল হক, আন্তর্জাতিক স্বর্ণ পদক প্রাপ্ত ক্বারী মাওলানা মুহাম্মদ তারেক আবেদীন কাদেরী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান কছির উদ্দিন, অত্র মাদরাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন আনসারী, মাওলানা নুরুল আমিন, সহকারী শিক্ষক মস্তফা, মাওলানা আজিজুর রহমান প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ