বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
স্টাফ রিপোর্ট::
২৭ ডিসেম্বর ২০ ২৩
৬:১৯ অপরাহ্ণ

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের গণসংযোগ

গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে গণসংযোগ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সরওয়ার হোসেন।

বুধবার ঢাকাদক্ষিণ ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনি প্রচারণায় ঢাকাদক্ষিণ বাজার, ঠাকুর বাড়ি, জ্যামিটিকি বাজার, দত্তরাইল লালমাটি এবং লেচুবাগানে মতবিনিময় ও গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে সরওয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকেই দেশে যে উন্নয়ন হয়েছে তা অকল্পনীয়। কিন্তু গোলাপগঞ্জ বিয়ানীবাজারের চিত্র দেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের লজ্জায় পড়তে হয়।

কোন সংসদ সদস্য এতবার ক্ষমতায় থেকেও রাস্তাঘাটের এক বেহাল অবস্থা দেখে অনেক কষ্ট লাগে। আমি দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি না হয়েও জনগণের পাশে ছিলাম। আগামীতেও পাশে থাকবো। তিনি আগামী ৭জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে খেতমত করার সুযোগ প্রার্থনা করেন।

এসব গণসংযোগে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইছ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হান্নান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ- পানি সম্পাদক জামিল আহমদ, ঢাকাদক্ষিণ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জু আহমদ, সাজিদ আহমদ, তানভীর আহমদ সহ কয়েক শতাধিক নেতাকর্মী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ