২:৩৯ পূর্বাহ্ণ
উবেদ আহমদ চৌধুরী শিক্ষা ট্রাস্ট'র ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত
মোহাম্মদ উবেদ আহমদ চৌধুরী শিক্ষা ট্রাস্ট, সিলেট এর ট্রাস্টি বোর্ডের বিশেষ সভা আজ (২২ ডিসেম্বর২০২১) রাতে খাঁরপাড়া পূর্ব মিরাবাজার, সিলেট এ ট্রাস্টের সভাপতি মোঃ সুহেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সাধারণ সম্পাদক মোঃ জাবেদ আহমদ এর পরিচালনায় ট্রেজারার মোঃ জুবেদ আহমদ চৌধুরী, ট্রাস্টের নির্বাহী সদস্য চৌধুরী নায়িমা বুশরা আহমদ এর পক্ষে ট্রাস্টি নূরজাহান পারভীন চৌধুরী সভায় অংশ নেন।
সভায় ট্রাস্টের আয় ব্যয়ের পর্যালোচনা করা হয় এবং বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। ট্রাস্টি বোর্ডের সভায় মরহুম মোহাম্মদ উবেদ আহমদ চৌধুরীর প্রিয়জন শিশু "শান্ত" এর পড়ালেখার জন্য জন্য ট্রাস্টের তহবিল হতে এককালীন ১০ হাজার টাকা প্রদানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য শিশু শান্তও মরহুম উবেদ আহমদ চৌধুরীকে খুবই পছন্দ করতো। করোনার ভয়াবহ সময়ে (৭ জুন ২০২০) শামসুদ্দিন হাসপাতাল গেটে শিশু শান্ত তাঁর প্রিয়জনের নিথর মরদেহ দেখতে বাবাকে নিয়ে এসেছিল।